জাতীয় পতাকা
জাতীয় ফুল (শাপলা)
জাতীয় স্মৃতিসৌধ
বর্তমানে কোনো নোটিশ নেই
প্রধান শিক্ষকের বাণী
মোঃ অয়নুল আবেদীন
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
শিক্ষা মানুষের অধিকার। দক্ষ, আদর্শ ও যুগোপযোগী মানব সম্পদ তৈরীতে পারিবারিক শিক্ষার পাশাপাশি প্রাতিষ্ঠানিক শিক্ষা অপরিহার্য। নতুন প্রজন্মকে সুশিক্ষায় এমন ভাবে গড়ে তুলতে হবে যাতে, তারা দক্ষ ও আদর্শ মানব সম্পদে পরিণত হয়ে দেশকে সম্পদশালী, দুর্ণীতি ও মাদকমুক্ত আদর্শ রাষ্টে পরিনত করতে পারে। যে রাষ্ট্রে থাকবেনা কোন অন্যায়, অনিয়ম ও অবিচার। পুলিশ ও জেলখানার প্রয়োজনীয়তা ক্রমাগত হ্রাস পাবে। বিদ্যালয় হবে সত্যিকার মানুষ গড়ার কারখানা। এমন সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য শিক্ষা ব্যবস্থার সংস্কার আবশ্যক। শিক্ষার্থীদের আচরণের কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে অবশ্যই দক্ষ, মেধাবী, দেশপ্রেমী ও আদর্শবান শিক্ষকের প্রয়োজন। এক্ষেত্রে রাষ্ট্র সহ সংশ্লিষ্ট সকলকে যথাযথ ভূমিকা পালন করতে হবে।
সভাপতির বাণী
মোঃ আলী হোসেন
সভাপতি
সমস্ত শিক্ষার্থীদের সাদরে জানাই আমার অভিনন্দন। আমি আপনাদের সম্পূর্ণ সহযোগিতা এবং সমর্থন করবো যেন আপনাদের সবকিছুই সফল হয়। আমরা সর্বদা শিক্ষার্থীদের উন্নতি এবং নিরাপত্তার জন্য কঠোর কাজ করবো। আপনাদের অধিকার এবং নিরাপত্তা সংরক্ষণের জন্য আমার সম্পূর্ণ ভরসা আছে। আমি আশা করি আপনারা সমস্ত শিক্ষার্থী আদর্শ পাঠকের মতো হবেন এবং মূল্যবান মানবাধিকার সম্পর্কে সচেতন হবেন। আমাদের সকলের জন্য আমি শুভেচ্ছা জানাই এবং আমাদের শিক্ষা সম্প্রদায়ের উন্নতির জন্য সমস্তের সাথে একত্ব করতে আহ্বান জানাই। ধন্যবাদ।
আজকের অগ্রণী
আমাদের প্রতিষ্ঠানের ইতিহাস
১৯৭৩ সালে টাঙ্গাইল সদর উপজেলার সয়া-চাকতা সহ প্রতিবেশি গ্রাম সমূহের সকল শ্রেণি পেশার মানুষের নিকট একটি বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান উপহার দেয়ার অঙ্গীকার দিয়ে অগ্রণী উচ্চ বিদ্যালয় এর কার্যক্রম শুরু হয় ছাত্র-ছাত্রীদেরকে পাঠ্যসূচির পাশাপাশি নৈতিক শিক্ষা ও আধুনিক জ্ঞান-বিজ্ঞানের শিক্ষায় শিক্ষিত করে জাতির জন্য একজন আদর্শ ও যোগ্য নাগরিক তৈরির উপযোগী পাঠ্যসূচী প্রণয়ন করে শিক্ষা দেয়ার ব্যবস্থা করেছে অগ্রণী উচ্চ বিদ্যালয়, সয়া-চাকতা, টাঙ্গাইল সদর ।